রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে গোয়ালঘরে ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

- Advertisement -

১৪ নভেম্বর (শুক্রবার) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মানিকপুর মনু তালুকদার বাড়িতে ইয়াসমিন আক্তার শাখি (৩২) নামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, ঘটনার দিন সকালে নিহতের স্বামী বাদশা মিয়া নামাজ শেষে নাস্তা করে কৃষিকাজে মাঠে যান। কাজ শেষে বাড়িতে ফিরে তিনি স্ত্রীকে না পেয়ে চারদিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘরের সামনে গোয়ালঘরে গিয়ে দেখেন, তার স্ত্রী রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। স্বামীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আবছার উদ্দিন জানান, খবর পাওয়ার পর আমি দ্রুত পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের কাছ থেকে যা জানা গেছে, পরকীয়ার কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন- খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও