সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ডিবি প্রধান জানান, কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
এদিকে আনিস আলমগীর নিজেও গণমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবি সদস্যরা নিয়ে যান। ডিবির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে—ডিবি প্রধান তার সঙ্গে কথা বলবেন।
রোববার রাত সাড়ে আটটার কিছুক্ষণ পর ডিবি কার্যালয় থেকে ফোনে তিনি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি থেকে তাকে আনা হয় এবং রাত আটটার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে তিনি সেখানে অপেক্ষায় রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, সে সময় পর্যন্ত ডিবি প্রধানের সঙ্গে তার কথা হয়নি।