শনিবার
২০ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে।
মহানগর ডিবি (পশ্চিম) সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর গোপন সংবাদের মাধ্যমে জানা যায়—চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্য থেকে একটি অস্ত্র বর্তমানে একজন ব্যক্তির কাছে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মজিবুর রহমানের নেতৃত্বে ডিবি (পশ্চিম) বিভাগের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর থানাধীন এলাকা থেকে সুমন হোসেন (২৮) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে একটি লুটকৃত সরকারি অস্ত্র ও ম্যাগাজিন থাকার কথা স্বীকার করেন।
এরপর গত ১৯ ডিসেম্বর অভিযানে অংশ নেওয়া দল আসামিকে সঙ্গে নিয়ে তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় যায়। সেখানে আসামির দেখানো মতে তার বাড়ির মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল প্লাস্টিক বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি ৯ এমএম তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি উদ্ধারকৃত বিদেশি পিস্তল সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মামলা নম্বর ৪৫, ২০ ডিসেম্বর, অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯ (এ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক তদন্তে আরও জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিনটি গত ৫ আগস্ট ২০২৪ তারিখে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।