সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০২ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ১

কক্সবাজারের কুতুবদিয়ায় ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় পালানোর চেষ্টাকালে ঘাতক কালীচরণ দাসকে জনতার সহযোগিতায় আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তপসি দাস ওই এলাকার প্রবাদ দাসের স্ত্রী। আটক কালীচরণ দাস নিহত তপসি দাসের চাচাতো ভাই।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দুজনের মধ্যে ১০ হাজার টাকা দেনা–পাওনাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। এর জের ধরে গৃহবধূ তপসি দাস নিজঘরে কাজ করা অবস্থায় আকস্মিক চাচাতো ভাই কালীচরণ দাস প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তপসি দাসকে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয় লোকজন টের পেলে সে পালিয়ে যায়। পরে স্টিমারঘাট থেকে জনতার সহযোগিতায় আটক করে পুলিশ।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, প্রাথমিকভাবে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা–কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক কালীচরণকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কঙবাজার হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।