মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শনিবার

২৪ জানুয়ারি ২০২৬

১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মানুষের ভালোবাসায় ঋণী — গণসংযোগে আবেগঘন বক্তব্য আসলাম চৌধুরীর

সীতাকুণ্ড প্রতিনিধি:: চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, আমি ভাটিয়ারীর সন্তান। এই এলাকার আলো-বাতাসে আমি বেড়ে উঠেছি। পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও এলাকা ছেড়ে শহরমুখী হইনি। ভাটিয়ারীর একজন নগণ্য সন্তান হিসেবেই আমরণ আপনাদের পাশে থাকতে চাই।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, ভাটিয়ারী, সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, তার ঋণ শোধ করার মতো নয়। তবে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে এই অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার।

তিনি আরও বলেন, আমি যেহেতু এই এলাকার সন্তান, তাই এলাকার সমস্যা ও সম্ভাবনা দুটোই কম-বেশি জানা আছে। নির্বাচিত হলে প্রয়োজনীয় উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করা আমার জন্য কঠিন হবে না—ইনশাআল্লাহ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল আনোয়ার, ইমরোজ সেলিম মিনু, খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাবউদ্দিন, ফিরোজুল আলম, কামাল উদ্দিন সওদাগর, ইকবাল হোসেন, কায়ছারুল আলম, ফরিদুল আলম, রমজান আলী মেম্বার, সেলিম উদ্দিন মাহমুদ, রবিউল হক রবি, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর, মো. কায়ছার, মুসলিম উদ্দিন রাজা, লিয়াকত চৌধুরী জুয়েল, অছি উদ্দিন, মছিউদ্দৌলা, জানে আলম, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী, হারুন, কামাল, শাওন, শাহিদ, এয়াকুব আলী বাবুল, শওকত আলী, কলি মেম্বার, আলাউদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিন বিকেলে আসলাম চৌধুরী সীতাকুণ্ড পৌর সদরে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।