সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০২ ফেব্রুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে বিএনপি নেতা শাহীদ চৌধুরী

মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

মিরসরাই—জায়গা বিরোধে তিন বছরের শিশুহত্যার অভিযোগ

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি ক্ষতিগ্রস্ত চার পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

সাহেরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রফেসর হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাহীদুল ইসলাম চৌধুরী ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। সহায়তা প্রদানকালে তিনি বলেন, আগুনে আপনাদের যে ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পূরণযোগ্য নয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেও সেই ক্ষতির সামান্য অংশের বেশি পূরণ করতে পারি না। তবুও এই দুঃসময়ে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক সংগঠন নয়, সমাজের সামর্থ্যবান সব শ্রেণির মানুষকে এমন দুর্যোগে অসহায়দের পাশে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগই পারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব করতে।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার সাহেরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রফেসর হাসানের বাড়িতে মফিজুর রহমানের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং পরিবারগুলো চরম সংকটে পড়ে। আজকের এই আর্থিক সহায়তাকে ক্ষতিগ্রস্তদের জন্য একটি তাৎক্ষণিক স্বস্তি হিসেবে দেখছেন স্থানীয়রা।