রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘সবাই অংশ নিন’—ভোট শেষে প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, “আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।”

এ সময় তিনি দেশবাসীর উদ্দেশে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানান। গণভোটে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে ড. ইউনূস বলেন, “সবাইকে অনুরোধ করবো এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারকবাদ।” এ সময় উপস্থিত অনেকেই তাকে ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গুলশান এলাকার এই কেন্দ্রটি ভিআইপি কেন্দ্র হিসেবে পরিচিত। এর আগে সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।