রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


গাইবান্ধা জেলার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে শামিকুল ইসলাম সরকার লিপন (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারাগার থেকে হাসপাতালে—শেষপর্যন্ত না ফেরার দেশে সাবেক শিল্পমন্ত্রী
শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌরসভার বৈরি হরিণমারী গ্রামের আব্দুল জোব্বার সরকারে ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
গাইবান্ধা কেন্দ্রীয় কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, আনুমানিক রাত ১১টার দিকে ওই কয়েদি বুকের ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান।
২০২৪ সালের ৮ ডিসেম্বর পুলিশ রাজধানী ঢাকা থেকে শামিকুল ইসলাম সরকার লিপনকে গ্রেফতার করে। পরে তাকে কারাগারে পাঠান আদালত। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন।