সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৪ মার্চ ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সরকারি হাসপাতালে দালালচক্র নির্মূলে কঠোর বার্তা — ঢামেকে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

বুধবার (৪ মার্চ) সকালে হঠাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, দালালচক্র রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যে কোনো মূল্যে হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়া, ট্রলি ব্যবসাসহ অনিয়মের সব পথ বন্ধ করা হবে।

মন্ত্রী আরও জানান, প্রয়োজনের তুলনায় এখনো সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম। তবে দ্রুত নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি অপারেশন থিয়েটারের (ওটি) সংখ্যা ও মান বৃদ্ধি এবং ওষুধ সরবরাহ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারের সম্পদ সীমিত হলেও সেই সীমিত সামর্থ্যের মধ্যেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারাদেশে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

এ সময় হাসপাতালের বেডসিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানেরভাবে ধোয়ার অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্টদের বিল সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।