শনিবার
২৮ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পুলিশের পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে সন্তুষ্টি নেই। তাই ঐতিহ্যবাহী কোনো একটি পুরোনো পোশাক ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশ বর্তমানে একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় কর্মজীবন শুরু করতে যাচ্ছে এই ব্যাচের কর্মকর্তারা। ফলে তাদের ওপর দায়িত্বও অনেক বেশি।
তিনি নবীন কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রের এই রূপান্তরকালে নিজেদেরকে সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।