রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এপ্রিলেই কমবে যানজট—স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীর যানজট নিরসনে নেওয়া স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো আগামী এপ্রিলের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব হলে পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এ সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), দুই সিটি করপোরেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজউক, বুয়েট-এর বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে আশা প্রকাশ করে বলেন, “ইনশাআল্লাহ এপ্রিলের শেষ নাগাদ স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে ঢাকা শহরের যানজট অনেকটাই কমে আসবে।”

মন্ত্রী আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে দেশীয় প্রযুক্তিতে সিগন্যাল অটোমেশন কার্যক্রম চলছে। বর্তমানে সাতটি সিগন্যাল চালু রয়েছে এবং এক সপ্তাহের মধ্যে আরও ছয়টি গুরুত্বপূর্ণ মোড়ে অটোমেশন চালু করা হবে। পর্যায়ক্রমে রাজধানীর প্রায় ১২০টি ট্রাফিক সিগন্যালই অটোমেশনের আওতায় আনা হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, স্বল্পমেয়াদি পরিকল্পনার পাশাপাশি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন আসবে।

সর্বশেষ

এই বিভাগের আরও