সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০২ এপ্রিল ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ, ‘সত্যকে মিথ্যা বানানোর দক্ষতা আছে’—বিরোধীদলীয় নেতা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদে একাত্তর বিধিতে (পয়েন্ট অব অর্ডার) দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করার বিশেষ দক্ষতা রাখেন। তিনি বলেন, “আল্লাহ তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন—বোতল পরিবর্তন করে মেটেরিয়াল ঠিক রেখে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন।”

স্পিকারের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি আরও জানান, আগের দিনের বক্তব্যকে অসত্য বলা হয়েছে বলে তিনি এই প্রসঙ্গ তুলেছেন। তবে বিষয়টি নতুন করে উত্থাপনের প্রয়োজন নেই বলে এ সময় স্পিকার মন্তব্য করেন।

স্পিকার বলেন, বিষয়টি আগের দিনের হওয়ায় তা পুনরায় আলোচনায় আনার প্রয়োজন নেই।