চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপায় মোহাম্মদ ফকির আহম্মদ (৭৫) নামের বৃদ্ধ নিহত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম সহাসড়কের মিরসরাই পৌর সদরের দক্ষিণ ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত ফকির আহম্মদ মিরসরাই পৌর সদরের ৫ নং ওয়ার্ডের মোমিনটোলা গ্রামের মৃত লেদু মাঝির পুত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের দক্ষিণ ইউটার্ন দিয়ে সড়ক পার হচ্ছিলেন পথচারী মোহাম্মদ ফকির আহম্মদ।
এসময় দ্রæতগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন বলেন, দুপুরে মিরসরাই পৌর সদরের দক্ষিণ ইউটার্নে সড়ক পার হওয়ার সময় ফকির আহম্মদ নামে এক পথচারী বাস চাপায় নিহত হয়েছে। নিহতের লাশ স্বজনরা উদ্ধার করে নিয়ে গেছে। দুর্ঘটনার দায়ে সৌদিয়া পরিবহনের একটি বাস আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

