সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

তাপপ্রবাহে পুড়ছে দেশ, শুরুর অপেক্ষায় মৌসুমি বৃষ্টি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু তাপপ্রবাহ, যার প্রভাবে গরমের তীব্রতা বেড়েছে। রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহে এই তাপপ্রবাহ অন্তত আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

- Advertisement -

সোমবার (৯ জুন) সকালে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উপর মৌসুমি বায়ু এখনও দুর্বল, যা গরম পরিস্থিতিকে আরও তীব্র করছে।

এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে গরমের অনুভূতিও বৃদ্ধি পাবে।

তবে স্বস্তির খবর হচ্ছে, চলতি সপ্তাহের মধ্যভাগ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে।

কোথায়, কবে বৃষ্টি?
সোমবার (৯ জুন): চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল, সিলেট বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার (১০ জুন): রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বুধবার (১১ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার (১২ জুন): দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কিছু স্থানে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (১৩ জুন): চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গা, এবং ঢাকা, খুলনা, বরিশালসহ অন্যান্য বিভাগেও বৃষ্টি হতে পারে। গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে, যা চলমান তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে। তবে এর মধ্যে তীব্র গরম ও হালকা বৃষ্টির মিশ্র পরিস্থিতি অব্যাহত থাকবে।

পরামর্শ:
এই সময় অতিরিক্ত গরম ও হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে খোলা রোদে বের হলে সানগ্লাস, ছাতা ও হালকা রঙের পোশাক পরার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। পর্যাপ্ত পানি পান করাও জরুরি।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও