সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে গাড়ি ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডের কদমরসূল এলাকায় গাড়ি ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসূল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম পোর্টের আকমত আলী রোডের মনির বিল্ডিং এলাকার বাসিন্দা মোঃ আজহার খাঁর ছেলে মোঃ আব্দুর রহিম (৩৭) মোটরসাইকেল চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেইনের কদমরসুল এলাকা অতিক্রম করছিল।

এসময় একইমুখি একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এদিকে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, কদমরসুল এলাকায় একটি অজ্ঞাতনামা গাড়ি ঐ মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান। আমরা লাশ উদ্ধার করেছি। তবে গাড়িটি চিহ্নিত করা সম্ভব হয়নি।

সর্বশেষ

Your Questions About Seasonal Allergies Answered Clearly

HIV Testing Basics: Preparation and Interpretation

এই বিভাগের আরও