রবিবার, ২২ নভেম্বর ২০২৬

হাড্ডাহাড্ডি লড়াই পাকিস্তানে, ইমরান সমর্থিত প্রার্থীরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -

পাকিস্তানে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর দীর্ঘ ১১-১২ ঘণ্টা অতিবাহিত হলেও ফলাফল ঘোষণা বন্ধ ছিল। অবশেষে আজ (৯ ফেব্রুরারি) সকাল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের লাইভ প্রতিবেদনে এখন পর্যন্ত ১২টি আসনের ফলাফল জানানো হয়েছে। এরমধ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) চারটি আসন পেয়েছে।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত পাঁচটি আসন পেয়ে এগিয়ে আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তিনটি আসনে জয় পেয়েছে।

ডনের খবরে বলা হয়েছে, গতকাল পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫ আসনে ভোট হয়। নির্বাচনের আগে সন্ত্রাসীদের হামলায় একজন প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়।

দেশটিতে কোনো দলকে এককভাবে সরকার গঠন করতে চাইলে ১৩৪টি আসনে জিততে হবে। এর আগে পিটিআই দাবি করে, নির্বাচনের ফলাফল পাল্টে দিতেই বিলম্ব করা হচ্ছে।

সর্বশেষ

Your Questions About Seasonal Allergies Answered Clearly

HIV Testing Basics: Preparation and Interpretation

এই বিভাগের আরও