মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের আট অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই অঞ্চলের নদী বন্দর গুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিন পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও