রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৪৭১ প্রার্থীর লড়াই, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে আগামী ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

- Advertisement -

বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দিলেও চেম্বার জজ আদালত তা স্থগিত করেছিলেন। আজ আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ বহাল রাখায় নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা থাকছে না।

চূড়ান্ত তালিকা অনুযায়ী এবার ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন, এজিএস পদে ২৫ জনসহ মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৩টি সদস্য পদের বিপরীতে লড়ছেন ২১৭ জন প্রার্থী।

সর্বশেষ

এই বিভাগের আরও