রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে মাছ রক্ষায় কঠোর অভিযান, আগুনে পুড়ল কারেন্ট জাল

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলি নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ এবং বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান।

অভিযানকালে কর্ণফুলি নদী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে উপস্থিত জনতার সামনে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।

ইউএনও মো. রহমত উল্লাহ বলেন, “সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা নিষিদ্ধ। এ আইন অমান্য করলে জেল ও জরিমানার বিধান রয়েছে। ভবিষ্যতে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় অভিযান আরও জোরদার করা হবে।”

অভিযানে বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা সহায়তা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও