রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নুরের সুস্থতায় লাগবে কয়েক সপ্তাহ : ঢামেক পরিচালক

ডেস্ক রিপোর্ট

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হতে লাগবে আরো কয়েক সপ্তাহ এবং তার পরিবার চাইলে কয়েকদিন পর বাসায় নিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

- Advertisement -

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের নিজ কার্যালয়ে নুরের সর্বশেষ শারীরিক অবস্থা সাংবাদিকদের জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢামেক পরিচালক বলেন, ‘নুরুল হক নুরের নাকের হাড় ভাঙায় মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে, যা সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।

তিনি জানান, এ ধরনের ইঞ্জুরির কারণে মেমোরি লস হওয়ার সম্ভাবনাও নেই। জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু না ভাইরাস জ্বর তা রিপোর্ট এলে জানা যাবে । জ্বর না থাকলে নুর এখন শারীরিক দিক বিবেচনায় বাসায় ফিরতে পারবেন। নুরের পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারে বলে জানান তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও