রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নূরের চিকিৎসায় প্রধান উপদেষ্টার বিশেষ উদ্যোগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হকের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

সাক্ষাৎকালে নূরের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী মারিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে এবং চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। তাই সুচিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশে নেওয়া প্রয়োজন।

এসময় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নুরুল হক নূরের বিদেশে চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তিনি বলেন,  এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তাঁর সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে।

সাক্ষাৎকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হচ্ছে। আগামীকাল গেজেট প্রকাশের পর ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও