রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মানদীতে জেলেদের জালে ধরা পড়েছে এক বিরল ঢাই মাছ। ওজন ২২ কেজি ৬শ গ্রাম। নিলামে এর দাম উঠেছে এক লাখ তিন হাজার ৯৬০ টাকা।
- Advertisement -
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন। আড়তদার আনোয়ার হোসেন আনু খাঁর কাছ থেকে নিলামের মাধ্যমে তিনি মাছটি ক্রয় করেন।
সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটির প্রতি কেজির দাম পড়েছে ৪ হাজার ৬শ টাকা। “নিলামে জিতে মাছটি কিনে পরে মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে কিছুটা লাভ রেখে বিক্রি করেছি।”
এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, “পদ্মা নদীতে এরকম বড় ঢাই মাছ সচরাচর দেখা যায় না। তবে সম্প্রতি পদ্মায় মাঝেমধ্যেই বড় আকারের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে, যা স্থানীয়দের উৎসাহিত করছে।”

