রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে দেশি কাপড় বিদেশি সাজে, জরিমানা অর্ধলাখ!

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় দেশি কাপড়কে বিদেশি বলে বিক্রি এবং নানা ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ‘আর্টস অব পিয়া’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, বালি আর্কেডে অবস্থিত আর্টস অব পিয়া প্রতিষ্ঠানটি অনলাইনে অর্ডার গ্রহণ করলেও পণ্য সরবরাহ করেনি এবং অর্ডারের চার্জ ফেরতও দেয়নি।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি পাকিস্তানি লন কাপড় বিক্রি করছিল, কিন্তু সেই পণ্যের উৎস প্রমাণ করতে ব্যর্থ হয়। অর্থাৎ দেশীয় পণ্যকে বিদেশি বলে বিক্রি করে প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছিল।

এছাড়া প্রতিষ্ঠানটি তেল, সাবান, ঘিসহ বিভিন্ন পণ্য বিএসটিআই অনুমোদন ছাড়াই বিক্রি করছিল। এমনকি কিছু পণ্যের গায়ে কোনো লেভেল লেবেলও দেখা যায়নি। এসব কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে নিয়মভঙ্গ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া বিএসটিআই অনুমোদনবিহীন ক্ষতিকর রং ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে ‘ফেয়ারি’ দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চকবাজার মোড়ে অবস্থানরত এরিস ফুড রেস্টুরেন্টে কাঁচা মাছ-মাংসের পাশাপাশি ফ্রিজে বাসি গ্রিল ফ্রাইড চিকেন সংরক্ষণের জন্য ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির দায়ে ফুলকলিকেও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।

সর্বশেষ

এই বিভাগের আরও