চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনা এলাকা থেকে এক হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর।
- Advertisement -
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান।
তিনি জানান, কর্ণফুলী নদীর হালদা মোহনা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হয়। জালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানা পুলিশের একটি টিম, মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মো. রাশা আদে মোরসালিন, ক্ষেত্র সহকারী আবু মো. নোমান এবং হালদা পাহারাদার সুমন দাস।

