সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাহিদা বেগমকে (২৩) কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী রেজাউল করিমকে (৩৫) আটক করছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
- Advertisement -
শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক রেজাউল করিম ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে সাহিদা বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয় রেজাউল করিমের। একপর্যায়ে রেজাউল ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই নিহত হন সাহিদা। এ ঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রেজাউলকে আটক করে থানায় নিয়ে যায়।

