সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

টানেলের দেয়ালে ধাক্কা খেয়ে বাস উল্টে গেল, চিৎকারে মুখর যাত্রী

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

কর্ণফুলী টানেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল জানান, দুর্ঘটনার পরপরই টানেল নিরাপত্তা গাড়ি ও অ্যাম্বুলেন্স গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বলেন, “আহতদের কারও গুরুতর ইনজুরি হয়নি।”

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, “হঠাৎ দেখি বাসটি দুলতে দুলতে দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে। কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় টানেল থেকে বের করা হয়।”

দুর্ঘটনার কারণে টানেলের ওই প্রান্তে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে নেওয়ার পর পুনরায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও