মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কর্মসংস্থানে নতুন সম্ভাবনা— ইএসডিও’র উদ্যোগে অংশীদারিত্ব উন্নয়ন সভা

নিউজ ডেস্ক

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে “কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসআর)” এর আওতায় “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব উন্নয়ন সভা” অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

অনুষ্ঠানটি শনিবার ইএসডিও চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগই তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে টেকসই অবদান রাখতে পারে।

সভায় উপস্থিত ছিলেন বিডিজবস, ইস্পাহানি গ্রুপ, এমএসআরএম, টাটকা মার্ট, বিজিএমইএ, আরবিয়ান কফি, ডটজ, কে.এস.আর.এম, ইনোভেটিভ আইটি, মেটলাইফ, ইউসেপ বাংলাদেশ, শরণ ভেঞ্চার টেকসহ বিভিন্ন শিল্প ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধি।

অনুষ্ঠানে একটি নিয়োগদাতা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হেলাল উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইনোভেটিভ আইটি; সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ওয়াহিদুর রহমান, ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), ইস্পাহানি গ্রুপ এবং জাকির হোসেন সাকিব, প্রতিনিধি, কে.এস.আর.এম।

সভা সঞ্চালনা করেন ইএসআর প্রকল্পের সমন্বয়কারী মো. নাঈম মিয়া।

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিন কাজ করে আসা মো. হেলাল উদ্দিন বলেন, “তরুণদের কর্মদক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করে দেশের কর্মসংস্থান সুযোগকে আরও প্রসারিত করতে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে।”

সভা শেষে অংশগ্রহণকারীরা তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণে সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও