চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জার্নালের উপদেষ্টা লায়ন আবদুল মন্নান এমজেএফ।
- Advertisement -
আজ সোমবার জেলা পুলিশ লাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পুলিশ সুপার মো. মাসুদ আলম চট্টগ্রাম জার্নালের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা জনগণের সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় আবদুল মন্নান এমজেএফ পুলিশ সুপারের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জার্নালের সাংবাদিকবৃন্দ।

