সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

প্রতীকে পরিবর্তন—শাপলা নয়, এবার শাপলা কলি চায় জাতীয় নাগরিক পার্টি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের প্রতীক হিসেবে ‘শাপলা’র দাবি থেকে সরে এসেছে। দীর্ঘদিন ধরে শাপলাকে প্রতীক হিসেবে পাওয়ার অনড় অবস্থানে থাকলেও, এখন ‘শাপলা কলি’ নিতে আগ্রহ প্রকাশ করেছে দলটি।

- Advertisement -

রোববার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “আমরা ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘শাপলা কলি’ — এই তিনটি প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছি। ইসি যদি ‘শাপলা কলি’ দেয়, আমরা সেটিই নেব। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এটিকে ইতিবাচকভাবে নিয়েছেন।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। এখন আমাদের মনোযোগ সংগঠন গোছানো ও প্রতীককে কেন্দ্র করে তৃণমূলের প্রচারণা জোরদার করা।”

সূত্র জানায়, এনসিপি প্রথমে ‘শাপলা ফুল’ প্রতীক পেতে জোরালো অবস্থান নেয়। তবে একই প্রতীক নিয়ে জটিলতা দেখা দেওয়ায় দলটি ‘শাপলা কলি’কে বিকল্প প্রতীক হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ

এই বিভাগের আরও