বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

হালিশহরে পিস্তল-কার্তুজসহ ২ আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতার সৃষ্টির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (পশ্চিম)।

- Advertisement -

সোমবার (১৭ নভেম্বর) ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডের জানে আলমের ছেলে মো. মোরশেদ (৩৫) ও ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকার আহাম্মদ শরীফের ছেলে মো. ছগির প্রকাশ গুরু ছাগির (৪৬)।

পুলিশ জানায়, হালিশহর থানা এলাকায় নাশকতা সৃষ্টির মূল পরিকল্পনাকারী ৪টি অস্ত্র মামলাসহ ৬ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র দিয়ে আসামীরা বিভিন্ন ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানায় তারা। এ ঘটনায় হালিশহর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

এই বিভাগের আরও