রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পাচার চক্রের ৪ নারী সদস্য গ্রেফতার, উদ্ধার ৮ নারী-শিশু

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

টেকনাফে সাগর পথে পাচারের সময় ৮ নারী ও শিশুকে উদ্ধার করেছে বিজিবি

- Advertisement -

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আফাজ উদ্দিনের কন্যা আসমা (১৯), আব্দুল মোতালেবের কন্যা শাবনূর (২০), নুরুল হাজিমের স্ত্রী জহুরা (৪৩), মৃত আফাজ উদ্দিনের স্ত্রী সাহারা খাতুন (৬২) সহ মোট ৪ মানব পাচারকারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় মৃত আফাজ উদ্দিনের সন্তান আব্দুল মোতালেব ওরফে কালা বহদ্দারকে (৩০) পলাতক আসামি করা হয়েছে। আটক ও পলাতক সকলেই সাবরাং ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড পানছাড়ি পাড়ার বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়ন-২ অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকার আব্দুল মোতালেব প্রকাশ কালা বহদ্দারের বসতঘরটি ঘিরে ফেলা হয়। পরে তল্লাশি করে মানবপাচারকারী ৪ নারীকে আটক এবং ৮ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের কয়েকজন সুকৌশলে পালিয়ে যায়। উদ্ধার ৮ জন ভুক্তভোগীই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী সদস্য।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃতদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও