সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৭৮

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সারাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে মোট ৭৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ১৩৪ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরে এলাকায় ১২১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১২৯ জন এবং দক্ষিণ সিটিতে ৮১ জন রোগী ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে (সিটি বহির্ভূত) ভর্তি হয়েছেন ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ১৯ জন ও সিলেট বিভাগে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১,১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৪৪২ জনে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯০ হাজার ২৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৬৪ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ১,৭০৫ জনের মৃত্যু হয় এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতাল ভর্তি হন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও