সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এভারকেয়ারে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফের দায়িত্ব গ্রহণ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

- Advertisement -

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে তারা এ দায়িত্ব গ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ভিআইপি ব্যক্তির বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফের সদস্যরা মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে এসে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন।

এর আগে ১ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) ঘোষণা করা হয়। ‘স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১’-এর ধারা ২(ক) অনুযায়ী এখন থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা এসএসএফের বিশেষ নিরাপত্তা সুবিধার আওতায় থাকবেন।

গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি সিসিইউতে দেশি–বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও