রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘প্রতিটি নাগরিককে সুরক্ষার নিশ্চয়তা দেবে সরকার’—স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কারও কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, সরকার দেশের প্রতিটি নাগরিককে সর্বোচ্চ সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

- Advertisement -

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশে ফিরে আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘বাংলাদেশে কারও জন্য কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। সরকার সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।’

এদিকে জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া ১০৬টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ—ব্রিফিংয়ে এ তথ্যও তুলে ধরা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও