সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘অবাধ ও উৎসবমুখর নির্বাচন হবে’—আস্থার বার্তা ড. ইউনূসের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, স্বচ্ছ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং এই নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।

- Advertisement -

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

ড. ইউনূস সফলভাবে কোর্স সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, “বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নে ন্যাশনাল ডিফেন্স কলেজ এখন উৎকর্ষতার কেন্দ্র।’

চলতি সালে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫–এ মোট ৯৬ জন অংশ নেন। এর মধ্যে ৪৯ জন সশস্ত্র বাহিনীর সদস্য, ১৮ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং ভ্রাতৃপ্রতিম ১৮ দেশের ২৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ সম্পন্ন করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও