রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে এক দল— অভিযোগ সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, দেশের একটি রাজনৈতিক দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, “তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, জনগণ এখন তাদের চিনে ফেলেছে।”

- Advertisement -

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কোনো দলের নাম উল্লেখ না করে সালাহউদ্দিন বলেন, “ধর্ম ব্যবসায়ীদের দল বলছে—একটা মার্কায় ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাওয়া যাবে। কিন্তু ইহকালের উন্নয়ন, জীবনমান, মানুষের অধিকার—এসব নিয়ে তাদের কোনো কথা নেই।”

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোট চায় এবং জনগণের জন্য কী করবে—তা স্পষ্ট পরিকল্পনা আকারে সামনে আনছে। “ধর্মের ট্যাবলেট বিক্রি করে আমরা ভোট চাই না,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আরও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

বিএনপির শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কৃষক কার্ড, কর্মসংস্থানসহ আটটি খাতে করণীয় নির্ধারণ করে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জন্য ধারাবাহিক কর্মশালা চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, ১৩ ডিসেম্বর পর্যন্ত এসব কর্মসূচি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দলসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে চলবে।

সর্বশেষ

এই বিভাগের আরও