বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের মতবিনিময় সভায় কর্ণেল অলি

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইনস্টিটিউটের মাঠে আসহাব সিরাজ ফাউন্ডেশনের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

আরো জানুন: চন্দনাইশে বাসে অভিযান ইয়াবাসহ আটক ২

ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। এতে স্বাগত ও প্রতিষ্ঠান পরিচিতি সম্পর্কে বক্তব্য রাখেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মৃদুল কান্তি দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, জামিরজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল প্রমুখ।

এসময় দলীয় নেতাকর্মী, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও