বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. নাসিরউদ্দিন ওরফে ‘চাক্তাই নাসির’ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বুধবার (২৮ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাকলিয়া থানা পুলিশের সহায়তায় বাকলিয়া থানা এলাকা থেকে নাসিরউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসিরউদ্দিন বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর টেক্সঘর এলাকার বাসিন্দা। তিনি চরখিজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগের নেতা হিসেবে পরিচিত।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে বোয়ালখালী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১), ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা তাঁকে গ্রেপ্তার করেন বলে জানানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের মাধ্যমে পরিচালিত হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও