বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার গভীর রাতে ভাইরাস সংক্রমণের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।
- Advertisement -
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফখরুল নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ সময় তিনি দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী বিশ্রামে থাকবেন।

