সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁকখালী নদীতে ভয়াবহ আগুন— পুড়ল সেন্ট মার্টিনগামী ক্রুজ জাহাজ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্য আটলান্টিক ক্রুজ’।

- Advertisement -

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন নির্বাপণের কাজ চলছে এবং জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না।

তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠার বিষয়টি তদারক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় অবস্থান করছিলেন।ঠিক সেই সময়ই অনাকাঙ্ক্ষিতভাবে আগুনের ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে আগুন লাগার আগে কোনো যাত্রী জাহাজে ওঠেনি। যদি যাত্রী বোঝাইয়ের পর মাঝ সাগরে এ ঘটনা ঘটত, তবে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত।

সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)–এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর গণমাধ্যমকে জানান, সকাল ৭টার দিকে পর্যটক নিতে ঘাটে নোঙর করে দ্য আটলান্টিক ক্রুজ।

হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু হয়।

এদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, আগুন লাগার কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।

আগুনে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলেও, যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও