শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ষোলশহরে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় কাটা পড়ে ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

- Advertisement -

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তাঁর কাছে থাকা মোবাইল ফোনের সূত্রে তিনি রোহিঙ্গা নাগরিক হতে পারেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ষোলশহর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ষোলশহর স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অসীম ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ষোলশহর স্টেশনের কাছে রেললাইন ধরে হাঁটছিলেন ওই ব্যক্তি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিচয় নিশ্চিতের ব্যাপারে এসআই অসীম ধর বলেন, “নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর সুনির্দিষ্ট পরিচয় পাওয়া না গেলেও তাঁর কাছে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই ফোনের সংরক্ষিত নম্বরে যোগাযোগ করে জানা গেছে, নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম এবং তিনি নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।”

তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির মরদেহ নিতে বা বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে স্বজনদের কেউ পুলিশ স্টেশন বা হাসপাতালে যোগাযোগ করেননি।

পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি অজ্ঞাত হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও