দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
- Advertisement -
- বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকায়। কেন্দ্র থেকে এর গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার।
ভূমিকম্পের সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

