মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বান্দরবানে ভূমিকম্প— সন্ধ্যায় কেঁপে উঠল পাহাড়ি জেলা

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্পে জেলার বিভিন্ন এলাকায় হালকা কম্পন টের পাওয়া যায়।

- Advertisement -

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎপত্তিস্থল ঢাকা থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ২৮৯ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও