রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি—দস্তগীর হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি ও বিক্রির দায়ে চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বুধবার (১১ মার্চ) অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে রেডিয়েন্স রেস্টুরেন্ট-কে ৫০ হাজার টাকা, দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-কে ৪০ হাজার টাকা এবং মিট অ্যান্ড ইট-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করা হচ্ছিল। এছাড়া খাবারে ক্ষতিকর হাইড্রোজ, অ্যামোনিয়া, কেওড়াজল ও টেস্টিং সল্ট ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

চসিক জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) চসিকের ভ্রাম্যমাণ আদালত অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে মিন্টু বাবুর্চি ক্যাটারিং সার্ভিস-কে ১০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে দুর্গন্ধময় ফ্রিজে খাবার সংরক্ষণ ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অভিযোগে পানাহার বেকারি-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও