রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন–সংগ্রামে শহীদ হওয়া সব মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রকামী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

- Advertisement -

বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে তিনি কখনো আপস করেননি। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র লক্ষ্য। এভাবেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার বিষয়ে কোনো বিরোধ থাকার কথা নয়; এ বিষয়ে সবার ঐক্য থাকা উচিত।

এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেন-এর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ

এই বিভাগের আরও