সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন’

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি যত আসনে নির্বাচন করেছেন, প্রতিটি আসনেই জয়লাভ করেছেন।

- Advertisement -

তিনি বলেন, “আজ সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের মাঝে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি বেঁচে থাকবেন।”

জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনা চলাকালে খালেদা জিয়াকে স্মরণ করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাইয়ের আন্দোলনে শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও