রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান সংস্কার প্রশ্নে সংসদে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি জানান, ১৫ মার্চ শুরু হওয়া অধিবেশনটি মুলতবি হয়ে পবিত্র ঈদুল ফিতরের পর ২৯ মার্চ আবার বসবে। এরপর পুরো এপ্রিল মাসজুড়ে সংসদের অধিবেশন চলবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই শেষে প্রতিবেদন আকারে তা সংসদে উত্থাপন করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও