শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সংকট নয়, কারসাজি—উদ্ধার ২৫ হাজার লিটার তেল

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা তেল জব্দ করেছে জেলা প্রশাসন।

- Advertisement -

সোমবার (৩০ মার্চ) বিকেল থেকে পরিচালিত এই অভিযানে তিনটি বড় ট্যাংকারে বিপুল পরিমাণ তেলের মজুত পাওয়া যায়। পরে সেগুলো ড্রামে ভরে খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশে তেলের কোনো প্রকৃত সংকট নেই; বরং মানুষের মধ্যে অতিরিক্ত মজুতের প্রবণতা তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় তেল আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

জেলা প্রশাসক আরও জানান, যারা সাধারণ মানুষকে উদ্বেগে রেখে অবৈধভাবে ব্যবসা করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে।

জানা গেছে, তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় ৯৮টি মামলা করা হয়েছে। তবে ফৌজদারহাটের এই অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও