বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৫ এপ্রিল থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশে হামের সংক্রমণ মোকাবিলায় বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার (৫ এপ্রিল) থেকে।

- Advertisement -

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

মন্ত্রী জানান, শুক্রবার (৩ এপ্রিল) এর মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠানো হবে। এরপর রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, যেসব এলাকায় হামের সংক্রমণ বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে এই কার্যক্রম পরিচালনা করা হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই টিকার আওতায় আসবে।

টিকাদান কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হামের চিকিৎসায় প্রয়োজনীয় ভেন্টিলেটর ও শয্যার পর্যাপ্ত প্রস্তুতি রাখা হয়েছে।

এছাড়া হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগের টিকা সরবরাহকারী আন্তর্জাতিক জোট Gavi থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার নিচ্ছে সরকার, যা পরবর্তীতে ক্রয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও