বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে প্রধানমন্ত্রী–হেফাজত আমির সাক্ষাৎ, বাড়ছে জল্পনা

আগামী ২৫ এপ্রিল (শনিবার) চট্টগ্রামের ফটিকছড়ি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসা-এ গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী-এর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী।

তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মোবাইল ফোনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যোগাযোগ করে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন।

ফোনালাপে জানানো হয়, প্রধানমন্ত্রী ওইদিন বাবুনগর মাদরাসায় গিয়ে আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ সফরকে কেন্দ্র করে ফটিকছড়ি উপজেলায় ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস ও প্রত্যাশা।

স্থানীয় সচেতন মহলের মতে, ফটিকছড়ি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। প্রধানমন্ত্রীর এই সফর শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করতে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও